1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪২৭ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নাঙ্গলকোট উপজেলার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে নাঙ্গলকোট মনোয়ারা মাহমুদা বালিকা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদল সভাপতি আই.কে সাঈদ ইকবালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।

নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক সালা উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিক, নাঙ্গলকোট উপজেলা মৎসজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজী, উপজেলা শ্রমিকদল সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, পৌরসভা কৃষক দল সভাপতি নুরুল আমিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, পেরিয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি করিম গাজী, মৎসজীবী দল সভাপতি ইব্রাহিম মিয়াজী, রায়কোট উত্তর ইউনিয়ন শ্রমিকদল সাধারণ সম্পাদক রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রায়কোট দক্ষিণ সভাপতি আলমগীর হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, হেসাখাল ইউনিয়ন সভাপতি সাহাবুদ্দিন সাবু।

এসময় উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়ন সভাপতি জামাল হোসেন লিটন, সিনিয়র সহ সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল, সাংগঠনিক সম্পাদক সুজন, হেসাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক জালাল আহমেদ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD