1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা সোমবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বিতর্কুু প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপারভাইজার আনিছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চাঁন মিয়া সরকার, ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মূসা কলিমুল্লাহ্, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিজাম উদ্দিন প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী হন ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD