1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার ছয় মাসের কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার ছয় মাসের কারাদণ্ড

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার লাকসামে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় বিএনপি নেতা খাদ্য বান্ধব ডিলার রবিউল হোসেন রবুর ঘর থেকে ৩৫০ কেজি চাল উদ্ধার হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এ অভিযানের নেতৃত্ব দেন।
রবিউল হোসেন রবু (৪২) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।
স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ একাধিক লোক জানান, সন্ধ্যায় একই পাড়ার দুর্সম্পর্কীয় এক চাচির ঘরে ধান বলে চালগুলো রেখে যান রবিউল হোসেন রবু। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ৯৯৯ এ কল করেন।

এ সময় চাল বহনকারী রিকশাচালক সফিকুর রহমানকে আটক করেন এলাকাবাসী। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ডিলার রবিউলকে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে রবিউল চালগুলো বিতরণ না করে অবৈধভাবে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসে বলে স্বীকার করেন।একই গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আমাদের দলে কোনো দুস্কৃতিকারী, চোর ও অন্যের সম্পদ আত্মসাৎকারীর স্থান নেই। আমরা নেতাদের বিষয়টি জানিয়েছি। তার বিরুদ্ধে শীর্ষস্থানীয় নেতারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD