1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে অসহায় পরিবারের বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে অসহায় পরিবারের বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার পঠিত

 

নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা গ্রামের কেরানী বাড়ির দিন মজুর মহিন উদ্দিনকে তার দাদার ক্রয়কৃত প্রায় ৮০ বছর পূর্বের বসতবাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে একই বাড়ির আজগর আলী, খোরশেদ আলম ও শেখ ফরিদের বিরুদ্ধে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন হতদরিদ্র মহিন উদ্দিন ও তার পরিবার।

ভুক্তভোগী মহিন উদ্দিন, তার ভাই সাখাওয়াত হোসেন ও তাদের মা মানছুরা বেগম জানান, উপজেলার জোড্ডা কেরানী বাড়ীর মরহুম আবুল হাশেমের ছেলে মহিন উদ্দিনের বসতবাড়ির ৩ শতক জমি তার দাদা মরহুম আলী আহমেদ ১৯৪৭ সালে একই গ্রামের মরহুম নূর মিয়া ও মমতাজ মিয়ার নিকট থেকে ক্রয় করেন। জমিটি ক্রয় করার পর বাড়ি নির্মাণ করে বংশপরম্পরায় তারা বসবাস করে আসছে। বিগত ৩ বছর যাবত মহিন উদ্দিনের দাদার ক্রয়কৃত দলিলে জমির দাগ নাম্বার ভুল হয়েছে দাবি তুলে একই বাড়ির মরহুম বদু মিয়ার ছেলে আজগর আলী, খোরশেদ আলম ও আমিনুল হকের ছেলে শেখ ফরিদ মহিনের টিনশেড ঘর ভেঙ্গে জমিটি দখলের চেষ্টা করছে।

অভিযুক্ত আজগর আলীর মোবাইল ফোন নাম্বারে একাধিক বার ফোন দিয়ে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম ও স্থানীয় সমাজপতি শাহ আলম মিয়াজী বলেন, আমরা স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু বিষয়টি থানা ও আদালত পর্যন্ত যাওয়ায় আমরা আর সমাধান করতে পারিনি।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, বিষয়টি আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD