1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ভর্তি পরীক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের মানবিক উদ্যোগ: ফ্রি বাস সার্ভিস - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

ভর্তি পরীক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের মানবিক উদ্যোগ: ফ্রি বাস সার্ভিস

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষার্থীদের রাতের যাতায়াতের ভোগান্তি কমাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে থাকছে ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিস।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহী।

তিনি জানান, ‘বিভিন্ন দূরবর্তী জেলার শিক্ষার্থীরা রেলে আসার কারণে সাধারণ গভীর রাতে তারা কুমিল্লায় পৌঁছান। এরপর যাতায়াত নিয়ে তারা ভোগান্তিতে পড়ে যান। সেজন্য শিক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারে এ লক্ষ্যেই আমরা শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এই ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব।

ফ্রি বাস সার্ভিসের শিডিউল হলো,

রাত ১১ টায় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস।

রাত সোয়া ১২ টায় রেল স্টেশন থেকে শাসনগাছা-আলেখার চর-কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস।

রাত ১ টায় রেল স্টেশন থেকে কান্দিরপাড়-টমছমব্রীজ-পদুয়ার বাজার বিশ্বরোড- কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস,

এবং রাত ৩ টায় রেল স্টেশন থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস পর্যন্ত।

বাস সার্ভিস পেতে যোগাযোগের মাধ্যম, নুর আহমেদ আল-আমিন ০১৫১৬৫২৮৪৮১, ওসমান গণি ০১৭৬৮২৪০৩৭১, ইহসান আহমেদ রনি ০১৭৮৪১৩১০২২।

উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের এ ইউনিট এবং সি ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD