1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৪০৩ বার পঠিত

দেবীদ্বারে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন

শফিউল আলম রাজিব,দেবিদ্বার।।

কুমিল্লা দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেন।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবসে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাহিদুল ইসলাম সহিদ,আব্দুল্লাহ আল কাইয়ূম, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দিন সবুজ,গাজী আসিফ বিন লতিফ, সাইদুর রহমান, আল আমিন হোসেন,সহ আরো অন্যান্য ছাত্রলীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শিশুদের প্রতি বঙ্গবন্ধুর পরম দরদ আর ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে ১৯৯৬ সাল থেকে ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। প্রিয় জন্মভূমি বাংলাকে শিশুদের জন্য নিরাপদ আবাসভূমি করে তোলা এবং শিশুদের মাঝে বঙ্গবন্ধুর চারিত্রিক দৃঢ়তা, কর্ম ও রাজনৈতিক জীবনের বলিষ্ঠতার শিক্ষা ছড়িয়ে দেয়াই এই দিবসের মূল প্রতায়।

বক্তারা বলেন বঙ্গবন্ধুর জীবন দর্শন, আদর্শ, বর্ণাঢ্য কর্মজীবন ও শিশুর প্রতি তার ভালোবাসা নতুন প্রজন্মের নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। পরে দোয়া মাহফিল ও কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD