1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৬২ বার পঠিত

 

বুড়িচং প্রতিনিধি:

সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব ‘‘বৈশাখী উৎসব ১৪৩২’’ উদযাপন করা হয়েছে।

আনন্দ শোভাযাত্রা, পান্তা-ইলিশ খাওয়া, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এবং বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনন্দঘন পরিবেশে দিবসটি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা ও সর্বশেষ বাঙালির ঐতিহ্যবাহী খাবার ভর্তা-ভাজির সাথে পান্তা ভাত, ইলিশ খাবারের আয়োজন করা হয়।

সকাল ১০ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি সোনিয়া হক, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোঃ কফিল উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD