1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে বিএনপির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে বিএনপির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে বাংলা বর্ষবরণ এবং পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা সোমবার সকালে নাঙ্গলকোট পশ্চিম বাজার থেকে শুরু হয়ে বটতলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। বর্ষবরণ ও র‌্যালি শেষে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট হামিদুল হক, যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল।

এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল আফসার নয়ন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, অধ্যাপক মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, লায়ন ইলিয়াছ মজুমদার, আরিফুল আলম নোমান, সদস্য মাস্টার মমতাজুল করিম, এডভোকেট আবুল বাশার, এডভোকেট কামরুল ইসলাম, হাজী জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, ইমরান ভূঁইয়া, নাজমুল হাসান নাজিল, সাফিন নেওয়াজ সাগর, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল নেতা কাউসার আলম শিবলু, ইসমাইল হোসেন সাগর প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা এস.এম নাছির উদ্দীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD