1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যুবলীগ নেতা রমজানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

যুবলীগ নেতা রমজানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৯৫ বার পঠিত

যুবলীগ নেতা রমজানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দেবিদ্বার প্রতিনিধি।

কুমিল্লার দেবীদ্বারে স্থানীয় যুবলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে উপজেলার জাফরগঞ্জের কালিকাপুর স্টেশনে এই মানববন্ধন করা হয়।

হামলায় আহত মো. রমজান জাফরগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবীগের সভাপতি। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায়, আহতের বড় ভাই সিদ্দিক মিয়া বাদী হয়ে, জাফরগঞ্জের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের ছোট ভাই সিরাজ ইসলাম ও তাদের ভাতিজা আওয়ালাদ হোসেন ও নাঈমের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২-১৩ জনকে আসামি করে দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

কালিকাপুরের স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিসের সঞ্চালনায় মানববন্ধনে হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আমিনুল মেম্বার, ৮ নং ওয়ার্ডের যুবলীগ সহ-সভাপতি আল আমিন, কালিকাপুর সিএনজি স্ট্যান্ডের সভাপতি সহিদ মিয়া, আহতের মা জরিনা বেগমসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজ ও তার ভাগিনা আওলাদ দীর্ঘদিন এই ইউনিয়নে বিভিন্ন সন্ত্রাসী কাজে লিপ্ত। গোমতী নদীর দুই পাড়ের বিভিন্ন স্থানে, অবৈধভাবে সিন্ডিকেট করে মাটি কেনা-বেচা করে আজ তারা কোটিপতি। তাদের এই অত্যাচারে বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ালে মারধর করে। হত্যার হুমকি দেয়। পূর্বে তাদের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে।

বক্তারা আরও জানায়, গত সোমবার রাতে জাফরগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রমজানকে জাফরগঞ্জ বাজারের জনতা ব্যাংকের সামনে, গ্যাস পাইপ, লোহার রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে সিরাজ ও আওয়লাদসহ ১০-১২ জনের সন্ত্রাস গ্যাং আক্রমণ করে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত তদন্ত সাপেক্ষে আসামিদের আইনের আওতায় আনা হোক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD