1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা থেকে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বরকত উল্লাহ বুলুকে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা থেকে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বরকত উল্লাহ বুলুকে

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৪৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার ।।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সেখানকার হাসপাতালে সিসিইউতে রাখা হলেও পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) তাকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, রোববার (৬ এপ্রিল) রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লা লাকসাম যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত ৯টার দিকে কুমিল্লা মুন হসপিটালে ভর্তি করা হয়।

শায়রুল কবির জানান, বরকত উল্লাহ বুলু রোববার গ্রামের বাড়ি থেকে আসার পথে রাস্তায় বমি হয়, ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। পরে দ্রুত কুমিল্লা মুন হাসপাতালে নেওয়ার পর ভর্তি করা হয়েছিল। সোমবার সকালে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

উল্লেখ্য রোববার ( ৬ এপ্রিল) রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লা লাকসাম যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত ৯টার দিকে কুমিল্লা মুন হসপিটালে ভর্তি করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন হাসপাতাল তাকে দেখতে যান এবং বরকত উল্লাহ বুলুর শরীরের খোঁজ খবর নেন।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা মুন হাসপাতালে তাকে দেখতে যান

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD