1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুমিল্লায় ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুমিল্লায় ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে কুমিল্লা নগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা ও মহানগর শাখা।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় চকবাজার থেকে লং লিভ প্যালেস্টাইন, লং লিভ গাজা’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ধ্বংস হোক ইসরায়েল’ লেখাসহ বিভিন্ন প্যাকার্ড ও ব্যানার নিয়ে নগরীর কান্দিরপাড়ে একত্রিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে নগরীর কান্দিরপাড়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করে।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের নিপিড়ীত মানুষের জন্য কথা বলা আমাদের দায়িত্ব। বিশ্বের সকল মুসলমানসহ মানবিক মানুষদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
বক্তারা সকল মুসলিম রাষ্ট্রের মানবসম্পদ কাজে লাগিয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ তৈরি এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। এসময় নগরীর কান্দিরপাড়স্থ টাউন হল গেইটে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মাছুম বিল্লাহ মিয়াজী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরসহ বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এদিকে সকালে কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বক্তব্য রাখেন, হাফেজ কারী মাওলানা মোঃ ইব্রাহীম কাদরী, হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD