1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ইসলামি ছাত্রশিবিরের ঈদ প্রীতি সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ইসলামি ছাত্রশিবিরের ঈদ প্রীতি সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

মো. রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ও বর্তমান সদস্য এবং সাথীদের নিয়ে ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৪ এপ্রিল) শুক্রবার সকাল ৯টায় উপজেলা উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে উপজেলা পরিষদ মডেল মসজিদ কন্ফারেন্সে রুমে এই প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ এবং ইসলামি সংগীত পরিবেশন করা হয়। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ কাউছার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি লুৎফর রহমান খান মাসুম, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ। এছাড়া ছাত্রশিবিরের বর্তমান জেলা ও উপজেলার নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় ছাত্রশিবিরের উদ্দ্যেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD