1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী :
ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোটের ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর অতিরিক্ত দায়রাজজ সাইফুর রহমান মজুমদার। প্রধান বক্তা ছিলেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া।

ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুরুল কবির সুফল ও ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি সাধারন সম্পাদক আলাউদ্দিন মিয়ার সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সি.আই.পি গোলাম কবির ভূঁইয়া, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি সহ সভাপতি খন্দকার আবুল বাশার বাবুল, আবুল খায়ের তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুস ভূঁইয়া, সমাজ সেবক গোফরান মিয়াজি, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি নির্বাহী সদস্য কামরুজ্জামান কামরুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, সমাজ সেবক ত্বোহা হসান ভূঁইয়া স্বাধীন, ইঞ্জিনিয়ার সাইমুম ভূঁইয়া, বেলাল হোসেন মহাজন প্রমুখ।

অনুষ্ঠানে ঢালুয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ন ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সাংবাদিক, ২৪ এর গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মাদ্রাসার হাফেজদের সম্মানি অর্থ প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD