1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণের সুয়াগাজী বাজার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদর দক্ষিণের সুয়াগাজী বাজার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার (২০ মার্চ) মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে মহাসড়কের পাশের কাঁচা বাজার, চায়ের দোকান, খাদ্যের দোকান, হোটেল, বেকারি, ফলের দোকানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানান, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে কুমিল্লার সুয়াগাজী বাজারের সরকারি জায়গা দখল করে শতাধিক স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী মহল। ওইসব স্থাপনায় দোকানপ্রতি ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা জামানত নিয়ে মাসিক ২ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করে আসছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন,অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হলেও দখলকারীরা কর্ণপাত করেনি,তাই বাজারের বেশকিছু দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । পরবর্তীতে ও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন,সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম। জনগণ যাতে স্বস্তিতে চলাচল করতে পারে এবং সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে সে জন্য এই অভিযান চালানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD