1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৬৬ বার পঠিত

 

আবুল কালাম , প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে এক প্রবাসীর উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বিপুলাসার মধ্য বাজারে সৌদী প্রবাসী মনির আহম্মদের উপর হামলা হামলা চালিয়ে আহত করে একই ইউনিয়নের জাওড়া গ্রামের রফিকের ছেলে মোঃ সোহেল। এ ঘটনায় প্রবাসী মনির আহম্মদ বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ ও সৌদী প্রবাসী মনির আহম্মদ জানান, সম্প্রতি আমি ছুটিতে দেশে আসি। ৮/১০ দিন আগে জাওড়া গ্রামের মোঃ রফিকের ছেলে মাদক ব্যবসায়ী বখাটে মোঃ সোহেল (৩০) পূর্ববাজার রোডে আমার পথরোধ করে ‘এলাকায় থাকলে হলে চাঁদা দিতে হবে’ বলে আমাকে শাসায়। আজ (বৃহস্পতিবার) দুপুরে আমার স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে বাজারে ডাক্তারের কাছে যাই। পথিমধ্যে মধ্য বাজারে সে ‘টাকা দেয়া ছাড়া বাজারে কেন এলাম’ এ কথা বলে আমার উপর অতর্কিতে হামলা চালায়। এসময় সে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে আমি মারাত্মক আহত হই। পাশে থাকা আমার স্কুল পড়ুয়া মেয়ে ভয়ে আতংকিত হয়ে পড়ে। আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। কোন অপরাধ না করেও হামলার শিকার হলাম। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক বিচার চাই।
সৌদি প্রবাসী মনির আহম্মদ আরো বলেন, স্থানীয় জাওড়া গ্রামের একাধিক মাদক মামলার আসামী রফিকুল ইসলামের ছেলে সোহেল চাঁদা না দেয়ায় আজ আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে। কাল অন্য কারো উপর হামলা করবে। বখাটে সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এলাকার লোকজন পরিবার নিয়ে বসবাস করা দায় হয়ে পড়বে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, প্রবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD