1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া আক্তার বিথিকে গ্রেপ্তার করছে পুলিশ। শনিবার (৮মার্চ) দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তানিয়া আক্তার বিথি দেবিদ্বার পৌরসভার ছোটআলমপুর মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে। সে দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের সক্রিয় সমর্থক ছিলেন।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ই আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার সাথে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তানিয়া আক্তার বিথিকে তার নিজ বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মোট ৬ টি মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD