1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গোলাবাড়ী সীমান্ত এক ভারতীয় নাগরিক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় গোলাবাড়ী সীমান্ত এক ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশিতঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে গত ০২ মার্চ রবিবার রাত ২ রাত কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোষ্ট এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে বিজিবি টহল দল একজন ভারতীয় নাগরিককে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম শাওন কর্মকার (৩৭)। তিনি ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার কাশিপুর মিশন রোড এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত ০১টি আধার কার্ড, ০১টি পার্মানেন্ট একাউন্ট নাম্বার (প্যান) কার্ড এবং ০১টি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শাওন কর্মকার অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় আটক হন। এ ঘটনায় তাকে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তারা সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছেন।

এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD