1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট: শৃঙ্খলা ফেরাতে কঠোর অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট: শৃঙ্খলা ফেরাতে কঠোর অভিযান

  • প্রকাশিতঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে আজ সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালিত হয়।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানের লক্ষ্য ছিল মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং বেআইনি কার্যক্রম প্রতিরোধ করা।
অভিযান চলাকালে মোট ৩৭টি মামলা দেওয়া হয়, যার বেশিরভাগই বেপরোয়া মোটরসাইকেল চালানো, উচ্চ গতিসীমা লঙ্ঘন এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের জন্য। জরিমানা হিসেবে মোট ১ লাখ সাড়ে ৯ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া, ৩২টি মোটরসাইকেল ও ৫টি সিএনজি অটোরিকশা হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
এই যৌথ অভিযান সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা ও শৃঙ্খলা রক্ষার সক্ষমতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মহাসড়কে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD