1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে কুমিল্লায় ইসলামী ছাত্রসেনার স্বাগত র‍্যালি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে কুমিল্লায় ইসলামী ছাত্রসেনার স্বাগত র‍্যালি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, 

পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে এবং পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ আসর নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে চকবাজার পৌর সুপার মার্কেট প্রাঙ্গণে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মাওঃ মোঃ মাইনুদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এর উপস্থাপনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, অর্থ সম্পাদক মোঃ তাবারুক হোসাইন, জেলা ছাত্রসানার সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইউসুফ রেজা, মহানগর সভাপতি মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন, অর্থ সম্পাদক মাওলানা মোঃ মেহেদী হাসান শরীফ, দপ্তর সম্পাদক হাফেজ ইমরান হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালহা মিয়াজী, ছাত্রকল্যাণ সম্পাদক মোশারফ হোসেন রনি , স্কুল বিষয়ক সম্পাদক খায়রুল বাশার, মহানগর তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল রাজা , আরেফিন সাকি ও মোঃ বাঁধন।
এসময় বক্তারা,মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ এবং বেহায়াপনা ,অশ্লীলতা পরিহার করে ইবাদত -বন্দেগীর মাধ্যমে সময় অতিবাহিত করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD