1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অ‌তিশীঘ্রই নির‌পেক্ষ নির্বাচ‌নের রোডম্যাপ দিন: কুমিল্লায় -বরকত উল্লাহ বুলু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

অ‌তিশীঘ্রই নির‌পেক্ষ নির্বাচ‌নের রোডম্যাপ দিন: কুমিল্লায় -বরকত উল্লাহ বুলু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন চল‌ছে। বেলুন উড়ি‌য়ে সম্মেলনের উদ্বোধন ক‌রেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বহুল প্রতীক্ষিত এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উদ্বেধনী বক্ত‌ব্যে নির‌পেক্ষ নির্বাচ‌নের রোডম্যাপ দেয়ার দাবি জানান দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু । বরকত উল্লাহ বুলু ব‌লেন, নির্বা‌চিত সরকার ছাড়া দে‌শের মানু‌ষের ভা‌গ্যের উন্নত করা যায় না। অ‌তিশীঘ্রই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানান তিনি।

এ দি‌কে দুপুর পৌ‌নে ৩টার দি‌কে সম্মেলনে ওলামা দ‌লের দ‌ক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হা‌ফেজ আবু নোমান কোরআন তেলাওয়াতের মধ্য দি‌য়ে কার্যক্রম শুরু হলে বিকাল ৪টার দিকে তারেক রহমান বক্তব্য রাখার কথা রয়েছে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্ত‌ব‌্য রাখ‌বেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রাখ‌বেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

কুমিল্লা মহানগর বিএন‌পির স‌ম্মেল‌নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজিব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD