1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সাপ্তাহ পালন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সাপ্তাহ পালন

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩৭৩ বার পঠিত

মুরাদনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সাপ্তাহ পালন

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর।। 
“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় মুরাদনগর উপজেলার কবি কাজী নজরুল মিলনায়তনে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস।
উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূইয়া জনী।
বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা ও সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কামান্ডার হারুন অর রশিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন চৌধুরী, সায়মা সাবরিন, সেলিমগীর হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মুরাদনগর উপজেলা শাখার সভাপতি রেবেকা সুলতানা, সাধারন সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি ফেরদৌস মিয়া প্রমূখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD