1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৪৬ হাজার ইয়াবা ও প্রাইভেটকারসহ ১ জন গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ৪৬ হাজার ইয়াবা ও প্রাইভেটকারসহ ১ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লায় ৪৬ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে আসামী মোঃ সবুজ (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার রাংগুরু গ্রামে, সবুজ ওই গ্রামের মোঃ জাহাঙ্গীর এর ছেলে।

অভিযানের গ্রেফতারকৃত সবুজের প্রাইভেটকার তল্লাশী করে ৪৬ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
পরে আইননানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃ সবুজকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD