1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬২ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :
কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত দেড়টায় তার নিজ এলাকা দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
গ্রেপ্তার সাইফুল ইসলাম রুবেল ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে এবং দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের একান্ত ঘনিষ্ট সহচর বলে পরিচিত।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম রুবেল গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেবিদ্বার পৌর এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ৫নং এজহার নামীয় আসামী। এছাড়াও তার বিরুদ্ধে একই দিনে আবু বকর নামে এক শিক্ষার্থীকে পিঠিয়ে হত্যাচেষ্টা মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর থেকে সাইফুল ইসলাম রুবেল পলাতক ছিলেন। এরপর তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক ও ড. মোহাম্মদ ইউনুসসহ অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে নানা রকম বিভ্রান্তকর পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সাইফুল ইসলাম রুবেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা রয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা আদালতে সোপর্দের মাধ্যমে ১০ দিনের রিমাণ্ডের আবেদন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD