1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে অপারেশন ডেভিল হান্টে আরও ২ জন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে অপারেশন ডেভিল হান্টে আরও ২ জন আটক

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৫ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের মৃত আব্দুর রকিবের ছেলে মো: জাকির হোসেন (৪২) ও শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো: সাদ্দাম হোসেন (৩২)। গোপন সূত্রের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুুপুরে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ‘দেশে চলমান “অপারেশন ডেভিল হান্ট” এর বিশেষ অভিযানে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ও শুভপুর ইউনিয়ন থেকে দুইজনকে আটক করা হয়েছে। দুইজনই আওয়ামী লীগের পদধারী ব্যক্তি। আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অপকর্মের সাথে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ রয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দুষ্কৃতিকারী ও অপকর্মের সাথে জড়িতদের গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD