1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অপারেশন ডেভিল হান্ট; বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ইউপি সদস্য গ্রেপ্তার! - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

অপারেশন ডেভিল হান্ট; বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ইউপি সদস্য গ্রেপ্তার!

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, ।।

‘অপারেশন ডেভিল হান্ট’ কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলার সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল ও বাকশীমূল ইউপি সদস্য মোঃ লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে সদরের নিজ বাসার সামনে থেকে মতিউর রহমান রুবেলকে তাকে করা হয় এবং একই দিনে দুপুরে বাকশীমূল আনন্দপুর এলাকা থেকে লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়।
বাকশীমূল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আ.লীগের সাধারণ সম্পাদক ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য মোঃ লিটন রেজা। তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মেম্বার কল্যান এসোসিয়েশন বুড়িচং উপজেলার সভাপতি ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান,রুমেল খান ও লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও ও জানান এ কর্মকর্তা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD