1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা সহ আটক ৪ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

চৌদ্দগ্রামে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা সহ আটক ৪

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী কর্তৃক ‘অপারেশন ডেভিল হান্ট’ চালিয়ে পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৩), মুন্সীরহাট ইউনিয়নের পেঁচাইমুড়ি গ্রামের মৃত হলদু মিয়ার ছেলে ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: মফিজুর রহমান (৪৫), চৌদ্দগ্রাম পৌরসভাধিন চাঁন্দিশকরা পাটোয়ারী বাড়ীর মৃত শামসুল হক পাটোয়ারীর ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: বদিউল আলম পাটোয়ারী (৫৩) ও পৌরসভাধিন লক্ষ্মীপুর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৬)। আটককৃতদেরকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

তিনি জানান, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যৌথ বাহিনী কর্তৃক ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করেছে। এদের মধ্যে কয়েকজনই আওয়ামী লীগের পদধারী ব্যক্তি। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মামলা ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অপকর্মের সাথে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দুষ্কৃতিকারী ও অপকর্মের সাথে জড়িতদের গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD