1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে ১৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কুমিল্লার দেবিদ্বারে ১৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে ১৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি এসব সংযোগে ব্যবহৃত প্রায় ১ হাজার ৮০০ ফুট পাইপ উত্তোলন করে জব্দ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম। এতে বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে প্রায় ৭/৮ জন শ্রমিক অংশগ্রহণ করেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার এলাকার বড় আলমপুর গ্রামে এই উচ্ছেদ অভিযান চলে। তবে সংযোগ বিচ্ছিন্নের ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে। তবে কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

কুমিল্লা বাখরাবাদের উপব্যবস্থাপক (ভিজিলেন্স) মো. জাহাঙ্গীর বাদশা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪টি পরিবার গত কয়েক বছর ধরে একটি অসাধু চক্র এই অবৈধ উপায়ে গ্যাসলাইন টেনেছে। এসব অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। ১৪টি লাইনের ১ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বাখরাবাদের ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক কিরণ শংকর পাল (ইএস), ব্যবস্থাপক (ভিজিলেন্স) মো. সেলিম খান, উপ ব্যবস্থাপক (রাজস্ব) আনিছুর রহমান, দেবিদ্বার বাখরাবাদের ডিস্ট্রিবিউশনের ইনচার্জ মোস্তাফিজুর রহমান, দেবিদ্বার থানার এএসআই বাকেরসহ একদল পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন।
অবৈধ গ্যাস সংযোগের গ্রাহকরা বলেন, অফিসের কিছু লোকদের সাথে যোগাযোগ করে গ্যাস লাইনের সংযোগ পাই, কিছুদিন বিলও পরিশোধ করেছি। অনলাইনে আমাদের নামও রয়েছে। তাহলে গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি কীভাবে অনলাইনে আমাদের নাম তুলল কেন ? আমাদের কে বিল বই দিল? গত এক বছর আগে অফিস থেকে বলা হয়েছে আর যেন বিল না দেই। এরপর থেকে আর বিল দেওয়া হয়নি। আমাদের আমাদের ব্যক্তিগত প্রায় ২ লক্ষ টাকায় কেনা পাইপ নিয়ে গেছে। আমরা বৈধ উপায়ে গ্যাস সংযোগ চাই।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ১৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এক শ্রেণীর কথিত ঠিকাদার অবৈধভাবে গ্রাহকদের গ্যাস লাইন সংযোগ দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD