1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসামে ইসলামী ছাত্রশিবিরের র‍্যালি ও সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসামে ইসলামী ছাত্রশিবিরের র‍্যালি ও সমাবেশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আয়োজনে লাকসামে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত র‍্যালি ও সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেন।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং স্টেট মসজিদের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি ও লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি আবদুর রব ফারুকী, সাবেক সভাপতি নিজাম উদ্দিন মু. মহসিন, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা শহীদুল্লাহ প্রমুখ।

ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় র‍্যালি ও সমাবেশে লাকসাম শহর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, জাতিকে সঠিক পথের দিশা দিতে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। অন্যেরা যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজিতে লিপ্ত সেখানে ছাত্রশিবির ছাত্রদের নৈতিক, চারিত্রিক ও আত্মিক উন্নয়নে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বারবার ছাত্রশিবির জালিম সরকার দ্বারা নির্যাতিত হয়েছে। বাংলার এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজ করে যাবে ইনশাআল্লাহ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD