1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন খেলা শেষে বিকেলে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
এ সময় অন্যান্যের মধ্যে পোমকাড়া ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, শিদলাই নাজনীন হাইস্কুলে প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূইয়া, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ভূইয়া, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহীন কাদির, ধান্যদৌল আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ মো. খোরশেদ আলম সহ অন্যান্য বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভগবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ট্রফি ও অন্যান্য পুরস্কার ও বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD