1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত আ"লীগ নেতা গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত আ”লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ আগস্টের ঘটনায় আব্দুল কাদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম নিয়মিত অভিযান চালানোর সময় আলেখারচর এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরে পাশের কালির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারের সময় সংবাদকর্মীরা ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে আব্দুল কাদেরের কয়েকজন সমর্থক তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং অশোভন আচরণ করেন। তবে পরে কাদেরের স্বজনরা এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD