1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভিক্টোরিয়ার ৪২ তম সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম ভূঁইয়ার ইন্তেকাল - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ভিক্টোরিয়ার ৪২ তম সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম ভূঁইয়ার ইন্তেকাল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৫ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।।

ভিক্টোরিয়ার ৪২ তম সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম ভূঁইয়ার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তিনি গতকাল রাত ৯.৩০ মিনিটে ইন্তেকাল করেন।

 

একজন নিবেদিতপ্রাণ, ধার্মিক, মেধাবী, সৎ, পরিশ্রমী ও মানুষ গড়ার কারিগর প্রফেসর মো. রেজাউল করিম ভূঁইয়া ১৯৭৪ সালে সিলেট এমসি কলেজে যোগদানের মাধ্যমে অধ্যাপনা শুরু করেন। ১৯৭৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বদলি হয়ে রসায়ন বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন। পরবর্তীতে নোয়াখালী সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজে চাকুরি করে আবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ফিরে আসেন। সর্বশেষ রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও এ কলেজের উপাধ্যক্ষ হিসেবে চাকুরি করেন।সর্বশেষ ২৯ ডিসেম্বর ২০০৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে চাকুরি জীবন শেষ করেন।

 

প্রফেসর ভূঁইয়া কুমিল্লার বুড়িচং উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্যারের সহধর্মিণী ময়নামতি ক্যান্টনমেন্ট হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করে অবসর গ্রহণ করেন। প্রফেসর রেজাউল করিম ভূঁইয়া স্যারের পরিবারে এক ছেলে ও এক মেয়ে। ছেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গনিতের অধ্যাপক ড. এনামুল করিম (সাব্বির) ও মেয়ে তৌহিদা তাঁর হাজবেন্ডের সাথে লন্ডনে বসবাস করছেন।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD