1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বছরব্যাপী চাষাবাদের জন্য পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (৩ ফেব্রুয়ারী) সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম পর্য্যায়ে) কৃষি কার্য্যালয়ে বিতরণ করা হয়। পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে মোহাম্মদ হোসেন মিয়া, মোঃ আবুল হোসেন, মোঃ তফাজ্জল হোসেন, মোঃ শামীমুল ইসলাম, মোঃ সামিউম বাছিরসহ কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বছরব্যাপী চাষাবাদের জন্য পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী উপজেলার ৬৬ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। সেই সাথে ১ বছরের জন্য চাষাবাদের উপযোগী ২৩ প্রকারের সবজি বীজ, ৬টি বিভিন্ন ফলের চারা, জৈব সার ১০ কেজি, ডিএপি ১৫ কেজি, এমওপি ১০ কেজি, নেট এবং ঝাঝড়ি প্রদান করা হয়। বছরব্যাপী এসব সবজি চাষাবাদ করা হবে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, ১বছর চাষাবাদ উপযোগী করে সবজি বাগান করলে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করে বাজারেও বিক্রি করা যায়। এতে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে অপরদিকে লাভবানও হওয়া যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD