1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার নিখোঁজের ২ দিনপর লালমাই পাহাড় থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার নিখোঁজের ২ দিনপর লালমাই পাহাড় থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার নিখোঁজের ২দিন পর লালমাই পাহাড় থেকে ৯ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুটির নাম রিফাত (০৯), সে বরুড়া উপজেলার জসীম উদ্দীনের ছেলে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড়ের উপর অজ্ঞাত এক শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি থানায় নিয়ে আসে।
তিনি বলেন, রিফাত ১ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পরের দিন ২ ফেব্রুয়ারি বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রিফাতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে বলে জানানা পুলিশের এই কর্মকর্তা।
ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD