1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তানিম কম্পিউটার ট্রেনিং সেন্টারের নতুন অফিসের শুভ উদ্বোধন ও পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

তানিম কম্পিউটার ট্রেনিং সেন্টারের নতুন অফিসের শুভ উদ্বোধন ও পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র তানিম কম্পিউটার ট্রেনিং সেন্টারের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ই ফেব্রুয়ারী, রোজ- শনিবার বিকাল ৩ ঘটিকার সময় ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন মালু মিয়া ভান্ডারী সাহেবের ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তানিম কম্পিউটার ২০১২ সালের ১ই ফেব্রুয়ারী ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজারে যাত্রা শুরু করে দীর্ঘ ১২ বছর সুনামের সাথে তার প্রশিক্ষন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২৫ইং সালে এসে সেন্টারের নতুন অফিস ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মালু মিয়া ভান্ডারীর ভবনে স্থানান্তর করা হয়। উদ্বোধনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব চন্ডিপুরের বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আব্দুল কুদ্দুছ। প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আবদুল কাদের বুলবুলের সঞ্চালনায় সহ সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মোল্লা। এসময় আরো বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ জালাল খন্দকার, সমাজসেবক আনোয়ার হোসেন অনু সর্দার, মোঃ হানিফ স্যার, মোঃ শফিকুর রহমান, প্রাক্তন ছাত্র মোঃ রাছেল, মোঃ ঈমাম হোসেন, মোঃ জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাহেবাবাদ কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আবদুর রউফ সালেহী, আরবী প্রভাষক মতিউর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল খালেক দিদারসহ ২০১২ সাল হতে বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ইদগাহের ইমাম মাওলানা অলি উল্লাহ ফয়েজী। অনুষ্ঠানের এক পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD