1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

 

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার এলাকায় অবস্থিত আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম মাষ্টার এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এর উপস্থাপনায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি, বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ আরাফাত নূর রাসেল, শিক্ষক মোঃ সোহেল রানা, মোঃ সাজ্জাদ হোসেন, জাকিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌসী ও শারমিন আক্তার ।
অনুষ্ঠানে অভিভাবক , শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি ও শিক্ষকমন্ডলীগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD