1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান তিন চাদাঁবাজ আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান তিন চাদাঁবাজ আটক

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বিভিন্ন গাড়ী ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর ২৩ বীরের অধীনের টহলদল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প কুমিল্লা শহড়ের সকল বাসস্ট্যান্ডে অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর নবাব বাড়ি এলাকার মৃত. লিয়াকত আলীর ছেলে মোঃ শাফায়েত আলী সৌরভ (৩৫), রেইসকোর্স এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ তানজিদ হাসান (৩৩) ও নবাব বাড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ সৈকত(৩০)।

টোল ও চাঁদা আদায়কারী এবং চাঁদাবাজদের নিকট হতে নগদ ৭ হাজার ৭ শত টাকা, ৫ টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের রশিদ বই, ০১ টি সীল ও প্যাড এবং ০১ টি রেজিস্টার আটক করা হয়েছে।

অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের আটক করার পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD