1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা মহানগরী জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা মহানগরী জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যােগে সহযোগী সদস্যদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় নগরীর স্থানীয় এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি তার বক্তব্য বলেন,৫৩ বছরের মধ্য জামায়াতে ইসলামীর ২জন মন্ত্রী ২টি মন্ত্রণালয় সততা স্বচ্চতার মাধ্যমে পরিচালিত করেছে যা সারা বিশ্বব্যাপী স্বীকৃত।তাদের বিরুদ্ধে কোন ধরনের দুর্নীতি পায় নি।ছাত্রজনতার আন্দোলনের ১৬৫১জন ছাত্র যুবকের রক্তের বিনিময় আজ আমরা নতুন একটি পরিবেশ পেয়েছি।এই পরিবেশকে কাজে লাগাতে হবে।এই বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে যাতে পরিণত করতে না হয়।ভারতের ইচ্চায় যাতে পরিচালিত না হয় যে দিকে সবাইকে ঐক্যবদ্ব থাকতে হবে।
সমাবেশে স্বাস্থ্যসেবা বিভাগের সভাপতি সাহাদাত হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কুমিল্লা মহানগরী জামায়াতে সেক্রেটারী মু.মাহবুবর রহমান।তিনি বলেন,
ইসলামই মানুষের একমাত্র মুক্তির পথ। ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার মুক্তি সম্ভব সুতরাং একটি উন্নত ও শান্তির বাংলাদেশ গড়তে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তাই সকল জনশক্তিকে ইসলাম প্রতিষ্ঠার এ আন্দোলনে গঠনমুলক কাজ করতে।
স্বাস্থ্যসেবা বিভাগের সেক্রেটারী হোসাইন আহম্মেদ শাহাদাত এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,মহানগর জামায়াতে কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান ভিপি, স্বাস্থ্যসেবা বিভাগের অর্থ সম্পাদক শরিফুল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD