1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শহরে "মারকাযুশ শরীয়াহ মডেল মাদ্রাসা" শুভ উদ্বোধন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা শহরে “মারকাযুশ শরীয়াহ মডেল মাদ্রাসা” শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
“আধুনিকতার সমন্বয়ে নৈতিক শিক্ষায় প্রতিশ্রুতিবদ্ব” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল(কুচাইতলী) এলাকায় মারকাযুশ শরীয়াহ মডেল মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে।
শনিবার(২৫ জানুয়ারি) সকালে মাদ্রাসার মিলনায়তনে উদ্বোধন উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাজমুল কারীম ফয়সালের সঞ্চালনায় দোয়া ও মাহফিল প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোস্তফা ফয়েজী।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজী, এডভোকেট সাইফুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের পরিচালক মোজাম্মেল হক, মো: মোস্তফা কামাল, মো: দেলোয়ার হোসেন, কুচাইতলী সিঙ্গার শো-রুমের পরিচালক রাহসানুল ইসলাম সুমন, খোরশেদ আলম, আব্দুল লতিফ, মজিবুর রহমান জামাল, আবদুল কারীম, মুফতী মাইন উদ্দিন, মাদ্রাসার পরিচালক মো: জাহিদুল ইসলাম, হাফেজ মো: শাহাদাত হোসেন, মাও. জামাল হোসেন, দীন ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: নজরুল ইসলাম, মো: ইব্রাহিম, নব উদয়ন শিল্পী গোষ্ঠীর শিল্লী আরফাত হোসাইন আরাফ, মুমিনুল ইসলাম মুমিন, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার আলো ছড়াবে এ আশাবাদ ব্যক্ত করে মাদ্রাসার সাফল্য কামনা এবং মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।
এইসময় স্থানীয় ওলামায়ে কেরাম জনপ্রতিনিধি শিক্ষক রাজনৈতিক সামাজিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD