1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর বিএসটিআই,ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে টপ টেন মার্ট ও হোম স্টপকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

নগরীর বিএসটিআই,ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে টপ টেন মার্ট ও হোম স্টপকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি.
আজ ২০শে জানুয়ারি সোমবার বিকাল চারটা বিএসটিআই,ও জেলা প্রশাসন, কুমিল্লা এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে-দুইটি প্রতিষ্ঠানকে ৫০০০০ টাকা জরিমানা করা হয়। মেসার্স হোম স্টপ বিএসটিআই হতে লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যাতীত বিভিন্ন আমদানিকৃত খাদ্য পণ্য বিক্রয় ও বিতরণ করার অপরাধে “বিএসটিআই আইন-২০১৮” অনুযায়ী ২৫, হাজার টাকান অর্থদণ্ড করা হয়;
মেসার্স টপ টেন মার্ট লিমিটেড বিএসটিআই হতে পণ্যের মান যাচাই পূর্বক গুনগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতীত শ্যাম্পু, ফেস ওয়াশ ইত্যাদি পণ্য বিক্রয়-বিতরন করার অপরাধে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হলে,২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।
উক্ত ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার(সিএম) এবং সার্বিক সহযোগিতা করেন উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে. এম হানিফ এবং আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)।
.জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD