1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীর দ্বিতীয় দিনের মতো ফুটপাত দখলমুক্ত অভিযানে সেনাবাহিনী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা নগরীর দ্বিতীয় দিনের মতো ফুটপাত দখলমুক্ত অভিযানে সেনাবাহিনী

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লা নগরীর রাজগঞ্জ, ছাতিপট্টি, কাপড়িয়াপট্টি, কাশারীপট্টি মোড়,চকবাজার, শাসনগাছা ফ্লাইওভার, ও পাসপোর্ট অফিসের সামনে রাস্তার দুই সাইডে থাকা অবৈধ দোকান স্থাপনাসহ ১১ টি বাঁশের গেট ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকেই জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের যৌথ
উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাতের নেতৃত্বে এই দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।এতে সহযোগিতা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক জানান, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার সতর্ক করার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, কুমিল্লা নগরবাসীকে যেন সুন্দর একটা নগরী উপহার দিতে পারি সেজন্য আমাদের এই যৌথ প্রচেষ্টা। ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো ও দোকানের মালামাল এবং রাস্তা দখল করে গেইট করে রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD