1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -ব্যারিস্টার আব্দুল আল মামুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -ব্যারিস্টার আব্দুল আল মামুন

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং,।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন বলেছেন, গত ১৭ বছরে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই দুই উপজেলার মানুষ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত ছিল। আগামী দিনগুলিতে বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

শনিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত ১৭ বছরের আমি অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম, কিন্তু দলের বাইরে গিয়ে কোন সুযোগ সুবিধা গ্রহণ করিনি। বর্তমান সময়েও আমি অনেক সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারি , তবে নেইনি। আমি চাই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি হয়ে এই দুই উপজেলার মানুষের সেবা করতে।

এসময়ে উপস্থিত ছিলেন, কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা শাহ মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, এডভোকেট আবুল কালাম, জয়নাল আবেদীন মেম্বার, হাজী আলী আজ্জন, শফিকুল ইসলাম, আবুল হাসেম মাস্টার, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, খোরশেদ আলম, ডাক্তার মোহাম্মদ মাসুম, হাজী মো. আমিরসহ আরও অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD