1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই - হাসনাত আব্দুল্লাহ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই – হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৯২ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই। এবিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে আমরা চাই ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা হোক।

প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণার দাবীতে বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার উপজেলা সদরে জনসংযোগ ও লিফলেট বিতরণ কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যূত্থানে আহত এবং নিহতদের স্বীকৃতি দাবী করে অন্তর্বতী সরকারের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। তাদের এখনো যথাযথ পুনর্বাসন হচ্ছে না, এখনো সুচিকিৎসার ব্যাবস্থা হচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। সেখানে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ এর ঐতিহাসিক ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। কোনো পরিস্থিতির মধ্যদিয়ে আওয়ামী ফ্যাসিবাদ ও আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি পেয়েছে সেটির বর্ণনা থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো ২৪ এর গণঅভ্যূত্থানে অংশ নিয়েছে তাদেরও স্বীকৃতি থাকতে হবে। অনেকে হয়তো ভাবছে ৭১ এর বিপরীতে ২৪ কে দাঁড় করানো একটা অপপ্রয়াস চলছে, বিষয়টি এমন নয়। বরং বিষয়টি হচ্ছে, ৭১ এ লড়াই ছিল পাকিস্তানী শাসন শোষনের বিরুদ্ধে। ঠিক একই ভাবে আমাদের ২৪ এর লড়াইটি ছিল আভ্যন্তরীন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে। দুইটিই হচ্ছে আমাদের লড়াই এবং সংগ্রামে যে দৃঢ়তার প্রত্যয় সে দৃঢ়তার ইতিহাস।

ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জনগণের যে আকাংখ্যা তার প্রতিফলন ঘোষণাপত্রে থাকতে হবে। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাবো। জানতে চাই, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা কোনো ধরনের বাংলাদেশ চায়। আমরা এমন দেশ চাই যেখানে কোনো ধরনের ফ্যাসিবাদ, বৈষম্য, দুঃশাসন এবং অপশাসন থাকবে না।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক কাজী নাসির, উপজেলা সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোঃ সাজেদুল রাসেদ রাফসান, শরিফুজ্জামান, ডাক্তার আল আমিন, রকিবুল ইসলাম হৃদয় প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD