1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অফ জুলাই রেভ্যুলেশন ঘোষণা করতে হবে : হাসানাত আব্দুল্লাহ - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অফ জুলাই রেভ্যুলেশন ঘোষণা করতে হবে : হাসানাত আব্দুল্লাহ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

নেকবর হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনরা সঠিকভাবে দেশ পরিচালনা করুন। আপনারা মাঝে মাঝে বিভিন্ন দোহাই দেন, সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে, আপনাদের তো দোহাই দিতে আনি নাই। আমরা আপনাদের এনেছি পদক্ষেপ নেওয়ার জন্য। এখন যে হাতে চাঁদাবাজি করবে, সে হাত ভেঙে দেওয়া হবে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরন শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
তিনি আরো বলেন, ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অফ জুলাই রেভ্যুলেশন ঘোষণা করতে হবে। ৩১ ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে না পাইনি। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ৫ আগস্টের পর থেকে আহত ও নিহতের পরিবারের যথাযথ দায়িত্ব নেওয়ার উচিত ছিলো, অথচ সরকারের এই বিষয় এখনো উদাসীন, অথচ এখনো এই সরকারের আমলে আমলাতান্ত্রিক জটিলতায় শহীদ ও আহত পরিবাররা বঞ্চনা শিকার হচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার মানুষ সর্বপ্রথম আন্দোলন শুরু করেছে, হাসিনার নির্ঘুমের কারণে ছিল এই কুমিল্লার জনগণ। এই কুমিল্লা থেকে সবসময় ফ্যাসিবাদ প্রতিধ্বনি আওয়াজ উঠেছে। কুমিল্লা থেকে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।এসময় জেলার বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD