1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশিতঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৯১ বার পঠিত

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালিত‘
নেকবর হোসেন

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে ”
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার সকালে নগরীর শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে এসে শেষ হয়। পরে নারী নেতৃবৃন্দ নবাব ফয়জুননেছা চৌধুরানীর প্রতিকৃতিতে ফুলেন শুভেচ্ছা জানান।

এরপর নগর মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান পিপিএম (বার), স্থানীয় সরকার উপপরিচালক অর্পনা বৈদ্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পাপড়ী বসু, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আফজাল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেসমিন আরা বেগম, জেলা পরিষদ সদস্য বিশিষ্ট নারী নেত্রী এডভোকেট ফাহমিদা জেবিন।
আধুনিকা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সম্মিলিত নারী ফোরামের ভাইস প্রেসিডেন্ট দিলনাশ মোহসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD