1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের অস্ত্রের মহড়া - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের অস্ত্রের মহড়া

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০৩ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা :

কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা ও রাণীর দিঘীরপাড়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় নগরের কান্দিরপাড়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক শোডাউন করতে দেখা যায় একটি গ্রুপকে।

শুক্রবার ( ৩ জানুয়ারি) বিকেল সোয়া ৪ টায় কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা ও রানীর দিঘীর পাড় এলাকায় কিশোর গ্যাংয়ের ধর্মপুর গ্রুপ (টোকাই) ও মহিলা কলেজ এলাকার গ্রুপের (টোকাই) মাঝে সংঘর্ষ হয়। ওই সময় উভয় গ্রুপের ব্যক্তিদের হাতে চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় এবং রানীর দিঘির পাড়ে ২/৩ টি আতশবাজি (পটকা) ফুটিয়ে আতঙ্কের সৃষ্টি করে।

মূলত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের খেলার মাঠের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে উক্ত সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানা যায়।
কোতয়ালি থানা পুলিশ এবং সেনাবাহিনীর আদর্শ সদর ক্যাম্পের একটি পেট্রোল টিম দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

উক্ত সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, এখন পরিস্থিতি শান্ত। শহর জুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD