1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাব....ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাব….ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবি ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া মানুষের পাশে সবসময় থাকতে চাই। তাদের পাশে থেকে সুখ দুঃখের ভাগী হতে চাই। এলাকার মানুষ ব্রিটিস আমল থেকে ভদ্র ও শিক্ষিত, তাদের ভাগ্য উন্নয়নে আমৃত্যু কাজ করে যাবো।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন শুক্রবার দুপুরে তার কুমিল্লা কার্যালয়ে বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হবে, তাদেরকে শিক্ষিত করার মাধ্যমে জনশক্তিতে রুপান্তর করতে হবে।

এদিকে সাংবাদিকদের সাথে আলোচনা শেষে বিকেলে তার নিজ বাসবভনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপি ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদী এবং পরিচালনা করেন এডভোকেট মোঃ জহিরুল ইসলাম।

সভায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭ টি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন একজন শিক্ষিত, সৎ ও পরিশ্রমী মানুষ। তিনি বিজ্ঞ আইনজীবি হিসেবে শুধু দেশে নয় আন্তর্জাতীক অঙ্গণে একজন পরিচিত মুখ। আগামী দিনে তিনি এ আসন থেকে নির্বাচিত হলে বুড়িচং – ব্রাহ্মণপাড়া মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শাহ মোহাম্মদ সেলিম, ষোলনল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান আহমদ, মোঃ তারেক মাহমুদ, মফিজুল ইসলাম, মোঃ রাকিব, এমরান মাষ্টার, মোঃ নাছির উদ্দিন, মোঃ হাছান, মোঃ মিজানুর রহমান, মোঃ আলী হোসেন। উপস্থিত ছিলেন এডভোকেট আহাদ, এডভোকেট সফিউল্লাহ, এডভোকেট আল মামুন খন্দকার, এডভোকেট মনিরুল ইসলাম, এডভোকেট আবদুল্লাহ আল মামুন, এডভোকেট আবুল কালাম, এডভোকেট শাহিন হোসেন মিঠু জয়নাল হিজারী প্রমূখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD