1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৭১ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই শ্লোগানের আলোকে বুড়িচংয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও ওয়াকাথন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কবির আহামেদ এর সভাপতিত্বে র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মীর হোসেন মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমেদ উল্লাহ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ছাব্বির, তারিকুল ইসলাম পিয়াস, তানিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ অনেকে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD