1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৯২ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতানকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

মঙ্গলবার রাতে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিনগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক । তিনি জানান, জুলাই ও আগষ্টে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামী টিপু সুলতানকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এস.আই সাইফুল ইসলাম সঙ্গী ফোর্স নিয়ে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিনগ্রাম বাজার থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত টিপু সুলতান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক। সে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রাম খলিফা বাড়ীর সফিউল্লাহ এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD