1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র‍্যালী ও সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র‍্যালী ও সমাবেশ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৫ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা মিলনায়তন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলায় এসে শেষ হয়।

র‍্যালীতে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। র‍্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ মান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, পল্লী বিদ্যূৎ বুড়িচং উপজেলার ডিজিএম মোঃ দেলোয়ার হোসেন, ইউআরসি কর্মকর্তা মোস্তফা কামাল, বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র জনতা উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD