1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে চুরি ডাকাতি ও মাদক মামলার ৬ আসামী গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে চুরি ডাকাতি ও মাদক মামলার ৬ আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি,ডাকাতি ও মাদক মামলার এবং ওয়ারেন্টভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে।

২৭ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে এসআই নুরুল ইসলাম-১, এসআই নুরুল ইসলাম-২, এসআই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকা এবং একই উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি,ডাকাতি,মাদক মামলা ও ওয়ারেন্টভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলো-কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের জালাল এর ছেলে মেহেদী হাসান (২৫),ফরিদ মিয়ার ছেলে রবিউল হাসান (২২),তাজুল ইসলামের ছেলে দেলোয়ার (৩০) একই উপজেলার ষোলনল ইউনিয়নের কোশাইয়াম গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম (২৩), শাহদৌলতপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে রেজাউল করিম (২৬) ও দিনাজপুর জেলার বিরল থানা মোহনপুর গ্রামের খলিল আলীর ছেলে খোকন আলী (২৮)। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক বলেন,গতকাল ২৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বুড়িচং থানা এলাকায় চুরি,ডাকাতি ও মাদক ব্যবসা বন্ধ করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD